1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. আব্দুল হাফিজ শাফী

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাক–কান–গলা ও হেড–নেক সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মোঃ আব্দুল হাফিজ (শাফী) সহকারী অধ্যাপক ( Assistant Professor, ENT) পদে পদোন্নতি লাভ করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে নাক–কান–গলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

ডা. আব্দুল হাফিজ শাফি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা থেকে এমবিবিএস ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস থেকে বাংলাদেশের চিকিৎসা বিদ্যার সর্বোচচ ডিগ্রি এফসিপিএস (ইএনটি) ডিগ্রি অর্জন করেন। তিনি ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন চিকিৎসক।

চিকিৎসাবিদ্যার পাশাপাশি তিনি একজন স্বাস্থ্য বিষয়ক কলাম লেখক হিসেবেও সুপরিচিত। চিকিৎসার জটিল বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করতে স্থানীয়, জাতীয় এবং সাপ্তাহিক পত্রিকাগুলোতে তাঁর লেখার ভূমিকা অত্যন্ত প্রশংসিত। রোগ–ব্যাধির কারণ, প্রতিকার, সচেতনতা ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে তাঁর তথ্যবহুল লেখাগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে যে কোনো জটিল বিষয় সহজ উদাহরণে তুলে ধরার অনন্য দক্ষতা তাঁকে একজন জনপ্রিয় স্বাস্থ্য–সচেতনতা লেখকে পরিণত করেছে। তাঁর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন লেখা দৈনিক সিলেটের ডাকে প্রকাশিত হয়।

ডা. আব্দুল হাফিজ শাফি বলেন, রোগীর হাসিমুখই একজন চিকিৎসকের প্রকৃত সফলতা। আমি সর্বদা চেষ্টা করি সহজ ও বোধগম্য ভাষায় চিকিৎসাসংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে, যাতে তারা সচেতন হতে পারে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে পারে। সহকারী অধ্যাপক পদ আমার জন্য শুধু সম্মান নয়, এটি একটি নতুন দায়িত্ব ও বড় চ্যালেঞ্জ। আগামী দিনে চিকিৎসা এবং রোগীসেবায় আরও বেশি অবদান রাখতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host