1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ছুটির দিনে ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

পুরো বিশ্বে বায়ুদূষণে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পঞ্চম শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকার বায়ুর মান ছিল ১৯৭। বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।

এই সময়ে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ছিল ভিয়েতনামের হ্যানয়। শহরটির স্কোর ২৭৮। আর ২৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের শহর লাহোর। এরপরে তালিকায় রয়েছে ইরাকের বাগদাদ ও মিশরের কায়ারো।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

বায়ুদূষণ বিশেষজ্ঞরা জানান, শুষ্ক আবহাওয়ায় বায়ুদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host