1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

এখন নির্ভয়ে কথা বলা যায়: রিজভী

  • প্রকাশিতঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সমালোচনা করার পরও কেউ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হননি। এখন কমপক্ষে নির্ভয়ে কথা বলা যায়।

রবিবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বিশ্ব মানচিত্রে আমাদের স্বতন্ত্র পরিচয় দিয়েছে। অনেক প্রাণ ও রক্তপাতের মধ্য দিয়েই তা সম্ভব হয়েছে। মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে নতুন দিশা দিয়েছে। স্বাধীনতা অর্জনের যে গৌরব তার মধ্য দিয়ে আরও অনেক কিছু অর্জন হয়েছে। তবে স্বাধীনতাকে দুর্বল করতে যারা কাজ করেছে, তারা পরাজিত হয়েছে।

তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার মানুষের সব ধরনের স্বাধীসতা কেড়ে নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছিল।

রুহুল কবির রিজভী বলেন, গুম-খুনের মাধ্যমে বন্দিদশা তৈরি করেছে। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য বেগম জিয়া সবকিছু বিসর্জন দিয়েছেন। এখন অন্তত এটুকু নিশ্চয়তা যে মন খুলে কথা বললে গুম-খুন হতে হবে না। নির্ভয়ে কথা বলা যায়।

তিনি বলেন, তারেক রহমান যে স্বপ্ন দেখিয়েছেন তা, পূরণের লক্ষ্যে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। তবে সবকিছু শতভাগ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। নতুন গণতন্ত্রের যে পথচলা তা বাস্তবায়ন করতে সবাইকে সহায়তা করতে হবে। এ ক্ষেত্রে যারা কুৎসা রটাচ্ছে, তাদের ওপর ফ্যাসিবাদের তকমা লেগে যাবে।

সংবাদ সম্মেলনে স্বাধীনতা দিবসের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন রিজভী। বলেন, ২৬ মার্চ ভোর ৫টায় মুক্তিযুদ্ধের শ্রদ্ধা জানাতে ২৬ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এতে কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করার কথাও জানানো হয়।

আর আগের দিন ২৫ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনায় বক্তব্য রাখবেন শীর্ষ নেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host