1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

কেয়া পায়েল বিয়েতে নিজেকে কেমন সাজে দেখতে চান

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

‘এটা আমাদেরই গল্প’ নাটকের ‘মেহরিন’ চরিত্রের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি প্রথম আলো থেকে প্রকাশিত ‘বর্ণিল বিয়ে ২০২৬’ ম্যাগাজিনের প্রচ্ছদে বউ সেজেছেন এই অভিনেত্রী।

নিজের বিয়েতে কেমন সাজে নিজেকে দেখতে চান? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘শুটিংয়ের জন্য বিয়ের সাজ তো অনেক সেজেছি, নিজের বিয়ে তো অবশ্যই স্পেশাল। বিয়ে নিয়ে যদিও এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। তবে নিজের বিয়েতে আমার খুব ইচ্ছা, আমি যেমন, আমাকে যেন তেমনটাই লাগে।’ ‘হালকা মেকআপ আমার ভালো লাগে। বিয়েতে এমনভাবে সাজতে চাই না, যাতে আমাকে চেনা না যায়।’
শাড়ি না লেহেঙ্গা, বিয়ের দিন কেয়া পায়েলকে কোন পোশাকে দেখা যাবে? কেয়া পায়েল বললেন, ‘ভাবিনি, তবে প্রত্যেক মেয়ের যেমন ইচ্ছা থাকে, বিয়েতে লাল টুকটুকে বউ সাজার, আমার অবশ্য কখনোই লাল টুকটুকে বউ সাজতে ইচ্ছা হয়নি। বিয়েতে সোনার গয়না পরার ইচ্ছা আছে।’ জানালেন, বিয়ের দিন কেয়া পায়েল নিজের পারলার পার্ল বাই পায়েলেই বউ সাজবেন।
শুটিংয়ের জন্য এ পর্যন্ত ১০০ বারের বেশি বউ সেজেছেন কেয়া পায়েল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host