1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

টিএসসিতে ‘জীবন থেকে নেয়া’ ও ‘কলমীলতা’

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে ঢাকা ফিল্ম ক্লাব। ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক নতুন প্রজন্ম’ শীর্ষক এই প্রদর্শনী আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

২ দিনব্যাপী এই প্রদর্শনী হবে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপ প্রাঙ্গণে সন্ধ্যা ৭টায়।

২০ ফেব্রুয়ারি (শুক্রবার) উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে জহির রায়হান পরিচালিত ভাষা আন্দোলন নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ ও সমসাময়িক একটি প্রামাণ্যচিত্র। ২১শে ফেব্রুয়ারি (শনিবার) প্রদর্শিত হবে শহিদুল হক খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কলমীলতা’ ও সমসাময়িক একটি প্রামাণ্যচিত্র।

ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন জানান, বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ১ম এই প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা ফিল্ম ক্লাব।

  • প্রদর্শনীর সহযোগী হিসেবে রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদফতর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host