1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

মারা গেছেন চলচ্চিত্র অভিনেতা জাভেদ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ডলি চৌধুরী। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জাভেদ। ক্যানসারে আক্রান্ত ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতাও ছিল। অনেকটা সময় হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি বাসায় রেখে তাঁর চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হচ্ছিল। হাসপাতাল থেকে চিকিৎসক ও দুজন নার্স এসে বেশ কিছুদিন ধরে তাঁর চিকিৎসাসেবা দিচ্ছিলেন। বুধবার সকালে জাভেদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন জাভেদ। তাঁর নৃত্য পরিচালনায় প্রথম সিনেমা ছিল কায়সার পাশার পরিচালনায় উর্দু সিনেমা ‘মালান’। ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে অভিনয়জীবন শুরু হয় জাভেদের। তাঁর অভিনীত আলোচিত সিনেমার তালিকায় রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদি’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host