1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

সংসদে কথা বলার পরিবেশ না থাকলে আন্দোলন রাজপথে গড়াবে’

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদে কথা বলার পরিবেশ না থাকলে আন্দোলন রাজপথে গড়াবে। সেজন্য প্রস্তুতিও নিচ্ছে বিরোধী দল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘চব্বিশের গণঅভ্যুত্থান ছাত্ররা করলেও তার সুফল ভোগ করছে নানা রাজনৈতিক দল। জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদান সবচেয়ে বেশি থাকলেও বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’’

সংস্কার পরিষদের শপথ ইস্যুতে তিনি বলেন, ‘‘নির্ধারিত দিনে শপথ গ্রহণ না করে সংশ্লিষ্টরা গণভোট ও জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। একই দিনে শপথ গ্রহণের যে জনাদেশ ছিল, তা অমান্য করা হয়েছে।’’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘‘সংস্কার পরিষদের শপথ গ্রহণ না হলে জাতীয় সংসদেরও কোনও মূল্য থাকে না। কারণ জনগণ শুধু ব্যক্তির পরিবর্তন নয়, বরং স্বৈরাচারী কাঠামোর পতন ও সংস্কারের জন্যই ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার বিচার, সংস্কার ও অর্থনৈতিক লুটপাটের প্রশ্নে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিচ্ছে।’’

এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের সদ্য নিয়োগ দেওয়া গভর্নরকে পরিবর্তন করে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

নাহিদ আরও বলেন, ‘‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের ঘটনায় বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।’’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host