1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ‘নিউ স্টার্ট’ চুক্তি নবায়নের আহ্বান পোপ লিওর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষের মুখে দাঁড়িয়ে, তা নবায়নের জন্য দুই দেশের নেতাদের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন পোপ লিও। বুধবার ভ্যাটিকানে সাপ্তাহিক সাধারণ সমাবেশে এমনটাই জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে নতুন অস্ত্র প্রতিযোগিতা ঠেকাতে সব ধরনের উদ্যোগ নেওয়া জরুরি। ২০১০ সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মোতায়েন করা কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করে। এই চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা।

পোপ লিও আরও বলছেন, গুরুত্বপূর্ণ নিউ স্টার্ট চুক্তি শেষ না হতে দেওয়া উচিত। তিনি বলেছেন, এখন ভয় ও অবিশ্বাসের বদলে পারস্পরিক আস্থা ও যৌথ নৈতিকতা বেশি প্রয়োজন, যা মানবতার কল্যাণে সিদ্ধান্ত গ্রহণে পথ দেখাবে।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হলে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে দীর্ঘ ৫০ বছরের বিধিনিষেধ কার্যত শেষ হয়ে যাবে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি অনানুষ্ঠানিকভাবে আরও এক বছরের জন্য বাড়ানোর প্রস্তাব দেন। তবে বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host