1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে রবিবার

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল রবিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় জানিয়েছেন মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।

তিনি বলেন, “রবিবার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাসও তার সঙ্গে যাবেন।”

এর আগে শুক্রবার রাজধানী এভারকেয়ার হাসপাতালে দু’দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। আর আজ সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে ওই রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছিলো। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত মির্জা আব্বাসের শারীরিক খোঁজ খবর নিচ্ছেন। শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ অনেক জাতীয় নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host