1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

ববিতা, শফিক রেহমান ও আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

২০২৬ সালের জন্য রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর দেশের শিল্প, সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করা হচ্ছে। পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন প্রখ্যাত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, সিনিয়র সাংবাদিক শফিক রেহমান এবং মরণোত্তর সম্মাননা পাচ্ছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

পদক পাচ্ছেন যারা

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্তরা হলেন—

চলচ্চিত্র: দেশবরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।

সংগীত (মরণোত্তর): এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু।

সংগীত (দলীয়): জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’।

সাংবাদিকতা: প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

চারুকলা: প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার।

স্থাপত্য: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম।

লোকজ সংস্কৃতি: ইসলাম উদ্দিন পালাকার।

শিক্ষা: প্রফেসর মাহবুবুল আলম মজুমদার।

ভাস্কর্য: তেজস হালদার জস।

নৃত্য: অর্থী আহমেদ।

প্রেস সচিব শফিকুল আলম জানান, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এই বিশিষ্ট ব্যক্তিদের একুশে পদকের জন্য মনোনীত করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host