1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

প্রতিহিংসা পরিহার করে নিরাপদ নির্বাচনি পরিবেশের আহ্বান তাসলিমা আখতারের

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

 

নির্বাচনে সহিংসতা ও পারস্পরিক প্রতিহিংসা পরিহার করে অবাধ ও সুষ্ঠু পরিবেশে সবার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলন (জিএসএ) মনোনীত প্রার্থী তাসলিমা আখতার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজতুরী বাজার, ফার্মগেট ও আইবিএ হোস্টেল সংলগ্ন এলাকায় গণসংযোগকালে তিনি এই আহ্বান জানান।

গণসংযোগকালে তাসলিমা আখতার বলেন, “নিরাপদ পরিবেশে কোনও প্রতিবন্ধকতা ছাড়া ভোট দিতে পারলে ভোটাররা তাদের পছন্দমতো যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা গেলেই দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থ রক্ষা হবে।” তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ‘মাথাল’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারণা শেষে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, নির্বাচনি এলাকার বিজয় সরণি ও নিউ ইস্কাটনসহ বিভিন্ন স্থানে তার প্রচারণার বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে এবং কোথাও কোথাও পুড়িয়ে দেওয়া হয়েছে।

এভাবে সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার নিন্দা জানিয়ে তিনি বলেন, “আমরা নির্বাচনে পারস্পরিক ঘৃণার চর্চা ও প্রতিহিংসামূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি, সব পক্ষই নির্বাচনকে একটি সুস্থ ও গণতান্ত্রিক প্রতিযোগিতা হিসেবে দেখবে এবং যাবতীয় বেআইনি ও অগণতান্ত্রিক কার্যকলাপ থেকে বিরত থাকবে।”

গণসংযোগকালে তাসলিমা আখতারের সঙ্গে নির্বাচনি প্রচারণা দলের স্বেচ্ছাসেবক ছাড়াও গণসংহতি আন্দোলন ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ভোটারদের মাঝে লিফলেট বিতরণের সময় তিনি একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host