1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

নিজ হাতে ব্যানার-পোস্টার-ফেস্টুন নামালেন জামায়াত আমির

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশজুড়ে ছিল নির্বাচনি আমেজ। মিছিল-প্রচারণা-ব্যানার-ফেস্টুন আর লিফলেটের হিড়িক পড়েছিল সবখানে। নির্বাচন শেষে ব্যানার-ফেস্টুন-পোস্টার নামাচ্ছেন প্রার্থীরা। এ তালিকায় আবার যোগ হলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমিরের নেতৃত্বে ঢাকা-১৫ আসন এলাকায় (মিরপুর-কাফরুল) নির্বাচনি ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরানো শুরু হয়। এ সময় মই বেয়ে উঠে নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরান তিনি।

এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে। ওই পোস্ট ডা. শফিকুরের কার্যক্রমের কয়েকটি ছবিও দেওয়া হয়।

ওই পোস্টে বলা হয়, “একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতে শনিবার ঢাকা-১৫ আসন এলাকায় ব্যানার-ফেস্টুন-পোস্টার সরানো শুরু করেছে জামায়াত।”

ঢাকা-১৫ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডা. শফিকুর রহমান। ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host