1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

আবার বাড়লো স্বর্ণের দাম

  • প্রকাশিতঃ বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এর আগে সোমবার ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। এক দিনের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন দর নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিট থেকে সারা দেশে নতুন মূল্য কার্যকর হয়েছে।

গ্রামভিত্তিক স্বর্ণের দাম

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী— ২২ ক্যারেট (হলমার্ক করা) ক্যাডমিয়াম স্বর্ণালংকার প্রতি গ্রাম ২১ হাজার ৫৩৫ টাকা; ২১ ক্যারেট (হলমার্ক করা) ক্যাডমিয়াম স্বর্ণালংকার প্রতি গ্রাম ১৭ হাজার ৬২০ টাকা; ১৮ ক্যারেট (হলমার্ক করা) ক্যাডমিয়াম স্বর্ণালংকার প্রতি গ্রাম ১৪ হাজার ৪২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণালংকার প্রতি গ্রাম ৫৪৫ টাকা।

রুপার অলংকারের দাম

নতুন দর অনুযায়ী— ২২ ক্যারেট ক্যাডমিয়াম রুপার অলংকার প্রতি গ্রাম ৫২০ টাকা; ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার অলংকার প্রতি গ্রাম ৪৮০ টাকা; ১৮ ক্যারেট ক্যাডমিয়াম রুপার অলংকার প্রতি গ্রাম ৪৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার অলংকার প্রতি গ্রাম ৪৩৫ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য অনুযায়ী স্বর্ণ ও রুপা বিক্রি করতে হবে।

এছাড়া ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host