1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল না করলে গণআন্দোলনের হুঁশিয়ারি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। অন্যথায় তীব্র গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।

বুধবার (১ এপ্রিল) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দক্ষিণ বাড্ডায় এ পথসভায় সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য ও বাড্ডা শাখার সম্পাদক শান্তনু কুমার দাস।

বাড্ডা শাখার সদস্য করিম শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক লুনা নূর, ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য  লাকী আক্তার, সদস্য মোতালেব হোসেন, সদস্য শ্যামল বিশ্বাস ও কল্লোল বণিক।

পথসভায় সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, এই চুক্তি যদি বাতিল না করা হয়, সিপিবি তীব্র গণআন্দোলন গড়ে তুলবে। ইতোমধ্যেই সারা দেশে এই চুক্তির বিরুদ্ধে তীব্র বিরোধিতা দেখতে পাচ্ছি। আমাদের উদ্যোগে ঢাকা মহানগর উত্তরের মাসব্যাপী কর্মসূচি চলবে। ২ এপ্রিল হাতিরঝিল মধুবাগ মাঠে আমরা পথসভা করবো।

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর বলেন, অনির্বাচিত সরকারের কোনও অধিকার ছিল না এমন চুক্তি করার। তাদের মেটিকুলাস প্লানের শেষ পেরেক ছিল আমেরিকার সাথে অতিশয় গোপন বাণিজ্য চুক্তি। তথাকথিত বাংলাদেশপন্থীরা সংসদে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে কোনও কথা বলছেন না।

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার বলেন, এই চুক্তি বাংলাদেশকে আমেরিকার কলোনিতে পরিণত করবে। বাংলাদেশের সার্বভৌমত্ব আর থাকবে না। বাংলাদেশের শিল্প, কৃষি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক কূটনীতি এবং রাজনৈতিক অবস্থানে বাংলাদেশকে আমেরিকাকে সমর্থন করতে বাধ্য করা হবে।

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন বলেন, এই চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী চুক্তি। দেশপ্রেমিক জনগণকে এই চুক্তির বিরুদ্ধে রাজপথে নামতে হবে।

বক্তারা বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মাসব্যাপী সিপিবির কর্মসূচি সফল করার আহ্বান জানান।

শেয়ার করুন

One response to “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল না করলে গণআন্দোলনের হুঁশিয়ারি”

  1. [966667]supplies professional anti-violence equipments and solutions for the whole world with strong and perfect production capacity. anti-violence.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host