বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় হয়।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে আসেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, ভারত, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস, ভুটানের রাষ্ট্রদূত–হাইকমিশনার ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
এছাড়া শুভেচ্ছা বিনিময় করতে আসেন ইউনিসেফ ও ইউএন ওমেন বাংলাদেশের প্রতিনিধিরা।
এর আগে, আজ সকালে নিজ নির্বাচনি এলাকা রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন জামায়াতের আমির।
Leave a Reply