1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানি নাগরিক নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক ক্ষেপণাস্ত্র হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছেআমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এর ধ্বংসাবশেষ বানি ইয়াস এলাকায় গিয়ে পড়ে। এতে সেখানে অবস্থানরত ওই পাকিস্তানি ব্যক্তি প্রাণ হারান।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ীযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। নিহতদের মধ্যে দুইজন সেনাসদস্যও রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা বিভাগ জানিয়েছেতারা সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে তৎপর রয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছিল। তবে মাটিতে পড়া ধ্বংসাবশেষের আঘাতেই এই প্রাণহানির ঘটনা ঘটে।

সূত্রএপি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host