1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই। শুক্রবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে রাজধানীর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র শাহরিয়ার শরীফ। তিনি জানান, দীর্ঘদিন ধরেই শামিমা সাত্তার মিমু হৃদরোগজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

মরহুমার শেষ ইচ্ছা অনুযায়ী, তাকে দিনাজপুরে তার বাবার কবরের পাশে সমাহিত করা হবে। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শামিমা সাত্তার মিমু শুধু একজন অ্যাথলেটই ছিলেন না, তিনি অ্যাথলেটিকস অঙ্গনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও প্রশিক্ষক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিচারক ও প্রশিক্ষক হিসেবে অ্যাথলেটিকসের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন গভীর শোক প্রকাশ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host