1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আমিরাতের

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, গত সপ্তাহান্ত থেকে এ পর্যন্ত দেশটির দিকে ছোড়া শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে রুখে দেওয়া হয়েছে। মঙ্গলবার এক ব্রিফিংয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সপ্তাহান্ত থেকে এ পর্যন্ত দেশটির দিকে মোট ১৮৬টি ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন ছোড়া হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র আবদেল নাসের আল-হামিদি জানান, ইরানের এসব হামলায় যারা আহত হয়েছেন বা যেসব ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে হয়েছে। কোনও সরাসরি সফল হামলার কারণে এসব ক্ষয়ক্ষতি হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যেকোনও দীর্ঘস্থায়ী সংঘাতের মুখে নিজেদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা সক্ষমতা এবং গোলাবারুদের পর্যাপ্ত মজুত সংযুক্ত আরব আমিরাতের রয়েছে।

সূত্র: এপি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host