1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনেছেন রোনালদো

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

স্প্যানিশ ফুটবলে না থেকেও আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় বিভাগের দল আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছেন তিনি।

পর্তুগাল অধিনায়কের নিজস্ব বিনিয়োগ কোম্পানির মাধ্যমে লেনদেনের আর্থিক শর্তাবলি পূরণ করা হয়েছে। যদিও এর বিস্তারিত জানানো হয়নি।  তবে এই চুক্তিকে রোনালদোর পক্ষ থেকে দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

৫ ফেব্রুয়ারি ৪১ বছরে পা রাখা রোনালদো অতীতে বলেছিলেন, অবসর পরবর্তী সময়ে একটি ফুটবল ক্লাবের মালিক হতে চান তিনি। সিআরসেভেন অবশ্য অত দেরি করেননি। তার আগেই ইচ্ছা পূরণ করে ফেলেছেন। বিবৃতিতে রোনালদো বলেছেন, ‘মাঠের বাইরেও ফুটবলে অবদান রাখার উচ্চাকাঙ্ক্ষা আমার দীর্ঘদিনের। ইউডি আলমেরিয়া একটি শক্ত ভিত্তিসম্পন্ন এবং সম্ভাবনাময় স্প্যানিশ ক্লাব। ক্লাবটির দলের সঙ্গে কাজ করে এর নতুন বিকাশ-পর্বে সহায়তা করতে চাই।’

২০২৫ সালের মে মাসে একটি সৌদি বিনিয়োগ গোষ্ঠী আলমেরিয়ার নিয়ন্ত্রণ গ্রহণ করে। আলমেরিয়ার সভাপতি মোহাম্মদ আল খেরেইজি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোকে পেয়ে উচ্ছ্বসিত। আল খেরেইজি বলেছেন, ‘মাঠে তিনি সেরাদের একজন হিসেবে বিবেচিত। তিনি স্প্যানিশ লিগগুলো খুব ভালো জানেন এবং দল ও যুব একাডেমি—উভয় ক্ষেত্রেই আমরা এখানে যা গড়ে তুলছি, তার সম্ভাবনা তিনি অনুধাবন করেন।’

২০২৪ সালের এপ্রিল মাসে দ্বিতীয় বিভাগে অবনমিত হওয়া আলমেরিয়া চলতি মৌসুমে স্পেনের শীর্ষ লিগে উন্নীত হওয়ার পথে রয়েছে। ২৭ ম্যাচ শেষে তারা স্পেনের দ্বিতীয় স্তরে তৃতীয় স্থানে আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host