1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

তিন দশক ধরে ভৌতিক-থ্রিলার চলচ্চিত্রপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজ। ভয় ও রহস্যে ভরা এর সপ্তম কিস্তি ‘স্ক্রিম ৭’ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে। একই দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে উপভোগ করা যাবে আমেরিকান স্ল্যাশার ছবিটি (কারও পিছু নিয়ে ধারালো হাতিয়ার দিয়ে খুনের চিত্র)। 

‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজের সপ্তম কিস্তি হলো তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘স্ক্রিম ৬’-এর সিক্যুয়েল। সিরিজের মূল লেখক কেভিন উইলিয়ামস। ‘স্ক্রিম ৭’-এর মাধ্যমে প্রথমবার পরিচালকের আসনে বসেছেন তিনি। এবারের পর্বে ভূতের অবয়বধারী এক নতুন ভয়ঙ্কর খুনির গল্প বলা হয়েছে, যে সিডনি প্রেসকটের মেয়ে ট্যাটামকে টার্গেট করে। এ কারণে নিজের অতীতের মুখোমুখি হয় সিডনি। ২০২৫ সালের জানুয়ারিতে ছবিটির চিত্রগ্রহণ শুরুর পর মার্চ মাসে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host