1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

প্রথমবার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের জুমার ও অহিদুল

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

সাম্প্রতিক সময়ে ব্যাডমিন্টনে খেলার গতি বেড়েছে। ঘরোয়ার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে খেলা হচ্ছে। সাফল্যও আসছে। এ কারণে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে উন্নতি হওয়ায় প্রথমবার বিশ্বকাপ ব্যাডমিন্টনের বাছাইয়ে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

এ বছর ১৭-২৩ আগস্ট বিশ্বকাপ বাছাই পর্ব হবে। দেশের দুই তারকা শাটলার আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল খেলার সুযোগ পেয়েছেন। ডাবলসে তাদের র‍্যাংকিং ১১৮ থাকায় এমন সুযোগ এসেছে।

জাতীয় দলের কোচ ইঞ্জিনিয়ার মীর সারওয়ার আলম বাংলা ট্রিবিউনকে বলেছেন, সাম্প্রতিক সময়ে ওরা ভালো ফল করেছে। কানাডা ও শ্রীলঙ্কাতে সাফল্য এসেছে। ঢাকাতে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ও সিরিজেও এসেছে ইতিবাচক ফল। তাই বিশ্ব র‌্যাংকিংয়ে ডাবলসে আগের চেয়ে উন্নতি হওয়ায় বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host