1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

তরুণদের দক্ষতা ও নৈপুণ্যকে গুরুত্ব দিতে হবে: নজরুল ইসলাম খান

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক-বিষয়ক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। তবে কাজের জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন, সেটা হচ্ছে তরুণদের।

তাই দেশ গঠনে তরুণ ও যুবকদের চিন্তা, দক্ষতা ও নৈপুণ্যকে গুরুত্ব দিতে হবে।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর এফডিসি মিলনায়তনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘‘তরুণদের চিন্তাকে সুসংহত করলে দেশ এগিয়ে যাবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, মানুষ শুধু মুখ নিয়ে জন্মায় না। কাজের জন্য হাত নিয়েও জন্মায়। আমরা যদি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারি— তাহলে আমাদের থেকে ধনী দেশ খুব কমই আছে। তাই আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এসব নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।’’

তিনি বলেন, ‘‘বিশ্বের বহু দেশ আছে যারা পানির জন্য অস্থির হয়ে আছে। ছাদের পানি স্টোর করে তারা প্রয়োজন মেটায়। আমাদের দেশে বন্যা সব ডুবিয়ে দেয়। আবার খরায় ধ্বংস করে ফেলে। যখন আমাদের পানি বেশি হয় সেটা সংরক্ষণ করতে পারি, আবার যখন পানি কম হবে— তখন সেটা ব্যবহার করতে পারি। তখন আমাদের সমস্যা থাকার কথা নয়।’’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host