1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
এখন নির্ভয়ে কথা বলা যায়: রিজভী আরও দুটি স্বর্ণ জিতে রানার্সআপ বাংলাদেশ চীনের সিছুয়ানে বিরল খনিজের বিশাল মজুত সড়ক দুর্ঘটনায় হতাহতের দায় এড়াতে পারে না সরকার: জামায়াতে ইসলামী কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদের শুভেচ্ছা বিনিময় বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির শঙ্কা ‘জুলাই সনদে বিএনপির একমত হওয়া বিষয়গুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’ রাজধানীর সদরঘাটে লঞ্চ সংঘর্ষে একজনের মর্মান্তিক মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সদরঘাটের দুর্ঘটনায় নিহত মো. সোহেল (২২)-এর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এমন মর্মান্তিক দৃশ্য সত্যিই সহ্য করা কঠিন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। একইসঙ্গে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত সকল যাত্রীর আশু আরোগ্য কামনা করছি। তিনি আরও বলেন, সাম্প্রতিক এই দুটি ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়; বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা এবং দুর্বল তদারকির প্রতিফলন। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনও নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব। পবিত্র ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে, যা পূর্বানুমেয় ছিল। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, এই সময়ে পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি, সতর্কতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা হয়নি। অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি এবং যাত্রীদের সীমাহীন ভোগান্তি—এসব সমস্যার বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। গোলাম পরওয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব দুর্ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নিতে হবে। ঈদযাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি আরও বলেন, আসন্ন ঈদযাত্রার বাকি দিনগুলো এবং ঈদের পর ফেরার সময়কে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন নিশ্চিত করতে হবে। সড়ক ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে হবে। পরিশেষে তিনি মহান আল্লাহ তা’য়ালার কাছে নিহতদের মাগফিরাত কামনা করেন, তাদের পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন এবং আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন। স্বাস্থ্যমন্ত্রীর ঘোষিত সময়ে চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ ব্যবহারকারীদের এনগেজমেন্ট বাড়াতে টিকটক ও মেটার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত

চিকিৎসা পরামর্শে স্পষ্ট ডিসক্লেইমার নেই, প্রশ্নের মুখে গুগল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্নের উত্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর তথ্য দেখানোর সময় প্রয়োজনীয় সতর্কবার্তা স্পষ্টভাবে না দেখিয়ে ব্যবহারকারীদের ঝুঁকির মুখে ফেলছে গুগল— এমন অভিযোগ উঠেছে এক অনুসন্ধানী প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, গুগলের সার্চ ফলাফলের একদম ওপরে প্রদর্শিত ‘এআই ওভারভিউস’–এ সংবেদনশীল বিষয়, বিশেষ করে স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হলেও শুরুতেই কোনও সতর্কবার্তা দেখানো হয় না। অথচ প্রতিষ্ঠানটি দাবি করে, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহারকারীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করা হয় এবং প্রদত্ত তথ্য যাচাই করতে বলা হয়।

কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, ব্যবহারকারী যখন প্রথমবার এআই–তৈরি স্বাস্থ্যতথ্য দেখেন, তখন কোনও ডিসক্লেইমার বা সতর্কবার্তা থাকে না। কেবল ‘শো মোর’ বাটনে ক্লিক করে অতিরিক্ত তথ্য দেখতে গেলে, সেই অংশের একেবারে নিচে ছোট ও হালকা ফন্টে একটি সতর্কবার্তা দেখা যায়।

সেখানে লেখা থাকে: “এই তথ্য কেবল তথ্যগত উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। চিকিৎসা পরামর্শ বা রোগ নির্ণয়ের জন্য পেশাদার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এআই–এর উত্তরে ভুল থাকতে পারে।”

গুগল এ বিষয়ে সরাসরি অস্বীকার করেনি যে, প্রাথমিকভাবে স্বাস্থ্যতথ্য প্রদর্শনের সময় সতর্কবার্তা দেখানো হয় না বা তা নিচের দিকে ছোট ফন্টে থাকে। তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, এআই ওভারভিউ উপযুক্ত ক্ষেত্রে সরাসরি চিকিৎসা সহায়তা নেওয়ার পরামর্শ দিয়ে থাকে এবং সংক্ষিপ্তসারেই অনেক সময় চিকিৎসা নেওয়ার কথা উল্লেখ করা হয়।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির সহকারী অধ্যাপক ও এআই গবেষক প্যাট প্যাটারানুটেপর্ন বলেন, শুরুতেই সতর্কবার্তা না থাকা বড় ধরনের ঝুঁকি তৈরি করে। সবচেয়ে উন্নত এআই মডেলও ভুল তথ্য তৈরি করতে পারে বা ব্যবহারকারীকে সন্তুষ্ট করতে গিয়ে নির্ভুলতার চেয়ে গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিতে পারে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এটি বিপজ্জনক হতে পারে।

তিনি আরও বলেন, ব্যবহারকারীরা অনেক সময় উপসর্গ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেন না বা ভুলভাবে প্রশ্ন করেন। ডিসক্লেইমার ব্যবহারকারীর অন্ধ বিশ্বাসে একটি বিরতি তৈরি করে এবং তথ্যকে সমালোচনামূলকভাবে বিবেচনা করতে উৎসাহিত করে।

কুইন ম্যারি ইউনিভার্সিটি অব লন্ডন- এর দায়িত্বশীল এআই–বিষয়ক অধ্যাপক গিনা নেফ, বলেন, “এআই ওভারভিউ দ্রুততার জন্য তৈরি, নির্ভুলতার জন্য নয়। আর স্বাস্থ্যতথ্যে ভুল মারাত্মক হতে পারে।”

গত জানুয়ারিতে প্রকাশিত এক অনুসন্ধানে দেখা যায়, এআই ওভারভিউয়ে ভুয়া ও বিভ্রান্তিকর স্বাস্থ্যতথ্যের কারণে মানুষ ক্ষতির ঝুঁকিতে পড়ছেন। সে ঘটনার পর গুগল কিছু স্বাস্থ্যসংক্রান্ত সার্চে এআই ওভারভিউ সরিয়ে নেয়, যদিও সব ক্ষেত্রে নয়।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এআই ইন মেডিসিন অ্যান্ড ইমেজিং কেন্দ্রের গবেষক সোনালি শর্মা বলেন, “সার্চ পেজের একদম ওপরে থাকা এই সারাংশ অনেক সময় ব্যবহারকারীর কাছে পূর্ণাঙ্গ উত্তর বলে মনে হয়। এতে মানুষ আর নিচে স্ক্রল করেন না বা ‘শো মোর’–এ ক্লিক করেন না, যেখানে সতর্কবার্তা থাকতে পারে।”

তার মতে, এআই ওভারভিউ প্রায়ই আংশিক সঠিক ও আংশিক ভুল তথ্য দেয়। বিষয়টি সম্পর্কে পূর্বজ্ঞান না থাকলে কোন অংশ সঠিক আর কোনটি ভুল, তা বোঝা কঠিন হয়ে পড়ে—এবং সেখানেই বাস্তব ক্ষতির ঝুঁকি তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যতথ্যের মতো সংবেদনশীল ক্ষেত্রে এআই–নির্ভর সারাংশের ওপর অন্ধভাবে নির্ভর না করে ব্যবহারকারীদের অবশ্যই পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

রাজধানীর সদরঘাটে লঞ্চ সংঘর্ষে একজনের মর্মান্তিক মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সদরঘাটের দুর্ঘটনায় নিহত মো. সোহেল (২২)-এর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এমন মর্মান্তিক দৃশ্য সত্যিই সহ্য করা কঠিন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। একইসঙ্গে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত সকল যাত্রীর আশু আরোগ্য কামনা করছি। তিনি আরও বলেন, সাম্প্রতিক এই দুটি ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়; বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা এবং দুর্বল তদারকির প্রতিফলন। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনও নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব। পবিত্র ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে, যা পূর্বানুমেয় ছিল। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, এই সময়ে পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি, সতর্কতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা হয়নি। অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি এবং যাত্রীদের সীমাহীন ভোগান্তি—এসব সমস্যার বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। গোলাম পরওয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব দুর্ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নিতে হবে। ঈদযাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি আরও বলেন, আসন্ন ঈদযাত্রার বাকি দিনগুলো এবং ঈদের পর ফেরার সময়কে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন নিশ্চিত করতে হবে। সড়ক ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে হবে। পরিশেষে তিনি মহান আল্লাহ তা’য়ালার কাছে নিহতদের মাগফিরাত কামনা করেন, তাদের পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন এবং আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন।

© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host