1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

ভোটের পরদিনও ঢাকা ফাঁকা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে এখন জুটির আমেজ। গত কয়েকদিনের মতো আজও নগরীর সড়কগুলো ফাঁকা। বাস চলছে না। অটোরিকশা, রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চললেও সংখ্যায় খুব কম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) খোঁজ নিয়ে জানা গেছে, পল্টন, গুলিস্তান, মতিঝিল, সায়দাবাদ, যাত্রাবাড়ী, শাহবাহ, ফার্মগেট, মিরপুর রোড, গাবতলী, শ্যামলি, ধানমন্ডি কোনও সড়কেই বাস চলাচল করছে না। তবে অটোরিকশা ও রিকশা চলছে।

বনশ্রী, রামপুরা, ডেমরার সড়কেও দেখা মেলেনি বাসের। রিকশা ও অটোরিকশা চললেও তা সংখ্যায় কম। রামপুরা ব্রিজ থেকে বাড্ডা, বসুন্ধরা, মালিবাগ, কাকরাইল সড়কেও কোনও বাস চলাচল করছে না।

বনশ্রী থেকে কাকরাইল আসা রায়হান হোসেন নামে এক যাত্রী বলেন, রাস্তা ফাঁকা। বাস নেই, এ সুযোগে রিকশা ও অটোরিকশার চালকরা বেশি ভাড়া নিচ্ছেন।

তিনি বলেন, বনশ্রী থেকে কাকরাইল আসতে অন্যান্য সময় ৮০ থেকে ১০০ টাকা লাগে। এখন ১৩০ থেকে ১৫০ টাকা লাগছে। অথচ এখন কোনও যানজট নেই, খুব স্বাভাবিক চলাফেরা করা যাচ্ছে। বরং এখন ভাড়া কম লাগার কথা, সেখানে বেশিই দিতে হচ্ছে।

রাজধানীর অন্যান্য এলাকাতেও ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host