যাত্রাশিল্পী তথা যাত্রা শিল্পের অন্যতম পথিকৃৎ মিলন কান্তি দে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়িতে এ শিল্পী শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন গবেষক আমিনুর রহমান সুলতান।
তিনি বলেন, ‘মিলন কান্তি দে কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে বাড়িতেই তার মৃত্যু হয়।’
মিলন কান্তি দে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর। তিনি যাত্রাশিল্পে যুক্ত হওয়ার পর থেকেই লেখালেখি চালিয়ে গেছেন। আত্মজীবনীসহ যাত্রাশিল্প নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে।
যাত্রাশিল্পে অবদানের জন্য ২০২৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন মিলন কান্তি দে।
Leave a Reply