1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

নর্থ ইস্ট মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ডা. মুসা এমএ কাইয়ুম

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির ১৩ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান হয়েছেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম. এ. কাইয়ুম এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজের প্রিন্সিপালকে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. ইসমাঈল পাটওয়ারী এই কমিটি অনুমোদন দেন। স্মারক নম্বর: সিমেবি/রেজি./০১/২৫/১৩০ এর আদেশে বলা হয়- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পরামর্শে এবং বিদ্যমান আইন ও নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড আর্টিক্যাল অব অ্যাসোসিয়েশন এর ৭১ অনুযায়ী প্রতিষ্ঠানটির সুষ্ঠু পরিচালনার স্বার্থে সংখ্যাধিক্য বৈধ পরিচালকদের অনুমোদনক্রমে নিম্নলিখিত ব্যক্তিবর্গদের নিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ এর গভর্নিং বডির অনুমোদন দুই বছরের জন্য দেয়া হলো।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান, ডিরেক্টরেট জেনারেল অব মেডিকেল এডুকেশনের ডেপুটি ডিরেক্টর (এডমিন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণলায়ের প্রতিনিধি ডেপুটি সেক্রেটারি (আইন), কলেজ শিক্ষার্থীদের অভিভাবক প্রতিনিধি অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর, প্রতিষ্ঠাতা সদস্যদের ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, অধ্যাপক ডা. কাজী আখতার উদ্দিন, ডা. মো. শামীমূর রহমান, ডা. মো. ফয়েজ আহমেদ, হারুন রশিদ ও ডা. শামসুল আলম চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host