1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

ঢাবি শিক্ষার্থীকে অপহরণ: হিজড়াসহ ৩ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফ মোহাম্মদ জায়ফুল ইসলামকে (২৬) অপহরণ ও প্রাণনাশের হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার মৌসুমী (হিজড়া)-সহ তিন আসামিকে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ দেন। অন্য দুই আসামি হলেন— অধরা (২৫) ও মো. ইমরান হোসেন (২৮)।

মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক উত্তম কুমার মিত্র আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষ জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন দিপু তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২০ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মুগদা ফুট ওভারব্রিজ দিয়ে বাসায় ফিরছিলেন ওই শিক্ষার্থী। এ সময় আসামি অধরা সাহায্য চাওয়ার নাম করে তাকে ওভারব্রিজের পূর্ব প্রান্তে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা চক্রটি অস্ত্র ঠেকিয়ে তাকে অপহরণ করে।

অপহৃত শিক্ষার্থীকে একদিন আটকে রেখে তার মোবাইল থেকে ব্যক্তিগত ছবি ও তথ্য হাতিয়ে নেয় আসামিরা। পরে প্রাণনাশের হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হলে ভুক্তভোগী বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা দিয়ে মুক্তি পান। ছাড়া পাওয়ার পর আসামিরা পুনরায় ফোন দিয়ে টাকা দাবি ও হুমকি দিতে থাকলে ওই শিক্ষার্থী মুগদা থানায় মামলা দায়ের করেন।

গত ২ ফেব্রুয়ারি রাত ৩টা ২০ মিনিটে মানিকনগর এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেছে, এই চক্রটি ঢাকা শহরের বিভিন্ন স্থানে অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাই করে বেড়ায়। চক্রের মূল রহস্য উদ্ঘাটন এবং অন্য সদস্যদের শনাক্ত করতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host