1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

২১ ঘণ্টা গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে যেসব এলাকায়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার দেখা হয়েছে

আদমজী ইপিজেড এলাকায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের বিস্তীর্ণ এলাকায় টানা ২১ ঘণ্টা গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে। এ সময় কিছু এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত এই পরিস্থিতি থাকবে।

এ সময়ে শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা এবং শ্যামপুর (বিসিক) এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাসের তীব্র স্বল্পচাপের সম্মুখীন হবেন। পাশাপাশি আশপাশের কিছু এলাকাতেও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host