1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
এখন নির্ভয়ে কথা বলা যায়: রিজভী আরও দুটি স্বর্ণ জিতে রানার্সআপ বাংলাদেশ চীনের সিছুয়ানে বিরল খনিজের বিশাল মজুত সড়ক দুর্ঘটনায় হতাহতের দায় এড়াতে পারে না সরকার: জামায়াতে ইসলামী কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদের শুভেচ্ছা বিনিময় বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির শঙ্কা ‘জুলাই সনদে বিএনপির একমত হওয়া বিষয়গুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’ রাজধানীর সদরঘাটে লঞ্চ সংঘর্ষে একজনের মর্মান্তিক মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সদরঘাটের দুর্ঘটনায় নিহত মো. সোহেল (২২)-এর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এমন মর্মান্তিক দৃশ্য সত্যিই সহ্য করা কঠিন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। একইসঙ্গে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত সকল যাত্রীর আশু আরোগ্য কামনা করছি। তিনি আরও বলেন, সাম্প্রতিক এই দুটি ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়; বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা এবং দুর্বল তদারকির প্রতিফলন। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনও নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব। পবিত্র ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে, যা পূর্বানুমেয় ছিল। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, এই সময়ে পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি, সতর্কতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা হয়নি। অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি এবং যাত্রীদের সীমাহীন ভোগান্তি—এসব সমস্যার বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। গোলাম পরওয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব দুর্ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নিতে হবে। ঈদযাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি আরও বলেন, আসন্ন ঈদযাত্রার বাকি দিনগুলো এবং ঈদের পর ফেরার সময়কে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন নিশ্চিত করতে হবে। সড়ক ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে হবে। পরিশেষে তিনি মহান আল্লাহ তা’য়ালার কাছে নিহতদের মাগফিরাত কামনা করেন, তাদের পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন এবং আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন। স্বাস্থ্যমন্ত্রীর ঘোষিত সময়ে চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ ব্যবহারকারীদের এনগেজমেন্ট বাড়াতে টিকটক ও মেটার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত

রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে এশিয়ার দেশগুলোর ওপর আরোপিত পাল্টা শুল্ক ব্যবধান বাংলাদেশের রফতানি ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত হালনাগাদ তথ্য বলছে— এশিয়ার রফতানিনির্ভর দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে মধ্যম ঝুঁকির স্তরে। কিন্তু তৈরি পোশাকনির্ভর অর্থনীতির জন্য এই অবস্থান মোটেও স্বস্তির নয়— বরং এটি একটি স্পষ্ট সতর্ক সংকেত।

প্রাপ্ত তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে চীনের ওপর পাল্টা শুল্ক ব্যবধান সর্বোচ্চ ৩৪ শতাংশ। দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি ও শিল্প খাতে আধিপত্য বিস্তার এবং কৌশলগত দ্বন্দ্বেরই প্রতিফলন এটি। তবে চীনের এই চাপ পরোক্ষভাবে অন্য দেশগুলোর জন্যও নতুন প্রতিযোগিতা তৈরি করছে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের ওপর পাল্টা শুল্ক ব্যবধান সবচেয়ে কম ১৮ শতাংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক, পাশাপাশি একাধিক মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সুবিধা এতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অপরদিকে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রে এই ব্যবধান ১৯ শতাংশ। এসব দেশ যুক্তরাষ্ট্রে পোশাক, কৃষিপণ্য ও হালকা শিল্পপণ্যের বড় সরবরাহকারী হলেও বাণিজ্য ঘাটতি, ভর্তুকি নীতি এবং বাজার প্রবেশসংক্রান্ত সীমাবদ্ধতার কারণে শুল্কচাপে পড়ছে।

বাংলাদেশ ও ভিয়েতনামের ক্ষেত্রে পাল্টা শুল্ক ব্যবধান ২০ শতাংশ। তৈরি পোশাকনির্ভর এই দুই দেশের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক রফতানি বাজার হলেও এই শুল্ক ব্যবধানের কারণে মূল্য প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রমেই চাপে পড়ছে। এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে শুল্কমুক্ত সুবিধা হারানোর প্রেক্ষাপটে এই চাপ আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ক্ষেত্রে এই ২০ শতাংশ শুল্ক ব্যবধান সরাসরি রফতানি আদেশ, মূল্যছাড় এবং দীর্ঘমেয়াদি বাজার ধরে রাখার সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে। ভিয়েতনামও একই শুল্কচাপে থাকলেও তাদের বিস্তৃত এফটিএ নেটওয়ার্ক, শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ ও বহুমুখী রফতানি কাঠামো তুলনামূলকভাবে এগিয়ে রাখছে।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কাঠামো এশিয়ার দেশগুলোর মধ্যে একটি স্পষ্ট বৈষম্য তৈরি করেছে। যেখানে চীন সবচেয়ে বেশি চাপে, সেখানে বাংলাদেশসহ মধ্যম স্তরের দেশগুলোর জন্য এখন কূটনৈতিক তৎপরতা, বাণিজ্য সংস্কার এবং বাজার বৈচিত্র্য বাড়ানো ছাড়া বিকল্প খুব বেশি নেই।

বাজার হারানোর ঝুঁকিতে পোশাক খাত

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক উৎপাদনকারী দেশ হলেও পরিবর্তনশীল বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক খাত ক্রমবর্ধমান চাপে পড়ছে। উৎপাদন কাঠামো, কাঁচামাল নির্ভরতা, দীর্ঘ লিড টাইম, অবকাঠামোগত দুর্বলতা এবং নীতিগত অনিশ্চয়তা— সব মিলিয়ে বাজার ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের (বিএই) ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, “চীনকে বাদ দিলে বাংলাদেশ এখনও বিশ্বের শীর্ষ পোশাক উৎপাদক দেশগুলোর একটি। ভলিউম, ভ্যালু ও টেকসই উৎপাদনের ক্ষেত্রে আমরা এগিয়ে। বিশ্বের সর্বাধিক লিড গ্রিন ফ্যাক্টরিও বাংলাদেশে।”

তিনি বলেন, ‘‘বড় ও বাল্ক অর্ডার সামলানোর সক্ষমতা বাংলাদেশের বড় শক্তি। তবে একইসঙ্গে এই নির্ভরতা ঝুঁকিও তৈরি করছে। কারণ দেশের মোট রফতানি আয়ের প্রায় ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। বৈশ্বিক মন্দা বা অর্ডার কমলে পুরো অর্থনীতিই চাপে পড়ে।’’

ছোট অর্ডার ও দ্রুত ডেলিভারিতে পিছিয়ে

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজারে ক্রেতাদের চাহিদা দ্রুত বদলাচ্ছে। ছোট অর্ডার, দ্রুত ডেলিভারি এবং উচ্চমূল্য সংযোজিত পণ্যের দিকে ঝুঁক বাড়ছে। কিন্তু বাংলাদেশ এখনও মূলত বেসিক ও মিড-ক্যাটাগরির বাল্ক অর্ডারে অভ্যস্ত। মহিউদ্দিন রুবেল বলেন, “বাজারে নেতৃত্ব দিতে হলে সব ক্যাটাগরিতে খেলতে হবে—ডিজাইন, গবেষণা, উন্নত ফেব্রিক ও অ্যাকসেসরিজে যেতে হবে। কিন্তু এখানেই আমাদের ব্যাকওয়ার্ড লিংকেজ দুর্বল।”

কাঁচামালের বড় অংশ চীন থেকে আমদানিনির্ভর হওয়ায় লিড টাইম বেড়ে যায়। কাস্টমস, বন্দর ও লজিস্টিক ব্যবস্থার ধীরগতিও পরিস্থিতিকে জটিল করে তুলছে। ভিয়েতনাম বা কম্বোডিয়ার মতো দেশে— যেখানে আমদানি-রফতানি দ্রুত সম্পন্ন হয়, সেখানে বাংলাদেশ এখনও সময়ক্ষয়ী প্রক্রিয়ায় আটকে আছে।

এফটিএ ও ভারতের অগ্রগতি

২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে ভারত ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউএইসহ মোট ৯টি বড় বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। বিপরীতে বাংলাদেশ এখনও পর্যন্ত কেবল ভুটানের সঙ্গে একটি চুক্তি করেছে, আর জাপানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

রুবেলের ভাষায়, “ভারত শুধু চুক্তিতেই এগোয়নি, বরং টেক্সটাইল ও অ্যাপারেল খাতে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তুলেছে। আজকের অগ্রগতি আসলে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফল।”

রফতানি আয় কমছে, পোশাকে ধস

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে দেশের মোট রফতানি আয় আগের বছরের তুলনায় প্রায় ২ শতাংশ কমেছে। জানুয়ারি মাসে ৪৪১ কোটি ডলারের পণ্য রফতানি হলেও গত বছরের একই মাসের তুলনায় তা কমেছে দশমিক ৫০ শতাংশ।

এই সময়ে তৈরি পোশাক রফতানি কমেছে ২ দশমিক ৪৩ শতাংশ। যদিও চামড়া, পাট, হোম টেক্সটাইল ও কিছু প্রকৌশল পণ্যে আংশিক প্রবৃদ্ধি দেখা গেছে, তবে প্রধান খাত পোশাকে মন্দা সামগ্রিক চিত্রকে নেতিবাচক করে রেখেছে।

যুক্তরাষ্ট্রে বাড়লেও ইউরোপে চাপ

দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার যুক্তরাষ্ট্রে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ৫২২ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।

দ্বিতীয় বৃহত্তম বাজার জার্মানিতে একই সময়ে রফতানি কমেছে প্রায় ১০ শতাংশ। সাত মাসে দেশটিতে রফতানি হয়েছে ২৮৫ কোটি ডলারের পণ্য, যেখানে আগের অর্থবছরের একই সময়ে রফতানি ছিল ৩১৮ কোটি ডলার।

নির্বাচন ও ভূরাজনীতির প্রভাব

রফতানি খাতের নেতিবাচক প্রবৃদ্ধির পেছনে বৈশ্বিক ও অভ্যন্তরীণ উভয় কারণ কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘‘ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বৈশ্বিক বাজারে তৈরি পোশাকের চাহিদা কমেছে। পাশাপাশি জাতীয় নির্বাচনকে ঘিরে অস্থিরতা হতে পারে— এমন আশঙ্কায় কিছু আন্তর্জাতিক ক্রেতা তাদের ক্রয়াদেশের একটি অংশ অন্য দেশে সরিয়ে নিয়েছে।’’

তিনি বলেন, ‘‘নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হলে এসব ক্রয়াদেশ পুনরায় ফিরে আসবে বলে আশা করা যায়।’’

সামনে পথ কোনটি

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাইরে নতুন বাজার খোঁজা, শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ গড়া, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি শিল্পনীতি ছাড়া বাংলাদেশের পোশাক খাতের জন্য সামনে পথ কঠিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

রাজধানীর সদরঘাটে লঞ্চ সংঘর্ষে একজনের মর্মান্তিক মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সদরঘাটের দুর্ঘটনায় নিহত মো. সোহেল (২২)-এর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এমন মর্মান্তিক দৃশ্য সত্যিই সহ্য করা কঠিন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। একইসঙ্গে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত সকল যাত্রীর আশু আরোগ্য কামনা করছি। তিনি আরও বলেন, সাম্প্রতিক এই দুটি ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়; বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা এবং দুর্বল তদারকির প্রতিফলন। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনও নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব। পবিত্র ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে, যা পূর্বানুমেয় ছিল। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, এই সময়ে পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি, সতর্কতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা হয়নি। অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি এবং যাত্রীদের সীমাহীন ভোগান্তি—এসব সমস্যার বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। গোলাম পরওয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব দুর্ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নিতে হবে। ঈদযাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি আরও বলেন, আসন্ন ঈদযাত্রার বাকি দিনগুলো এবং ঈদের পর ফেরার সময়কে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন নিশ্চিত করতে হবে। সড়ক ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে হবে। পরিশেষে তিনি মহান আল্লাহ তা’য়ালার কাছে নিহতদের মাগফিরাত কামনা করেন, তাদের পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন এবং আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন।

© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host