1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সিলেটে প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী ফাইজুল ইসলামের পরিবারকে হয়রানির অভিযোগ স্থানীয় শিবির নেতার বিরুদ্ধে, আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে স্বজনরা

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

সিলেটের কানাডা প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী ফাইজুল ইসলাম কে বাড়িতে না পেয়ে তার স্ত্রী ও শিশুসন্তানকে ভয়ভীতি, হুমকি ও হয়রানি করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত-শিবির ক্যাডারদের বিরুদ্ধে। চরম নিরাপত্তাহীনতার কারণে পরিবারটি একাধিকবার স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে এবং বর্তমানে আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক অস্থিরতা ও প্রাণনাশের হুমকির মুখে ফাইজুল ইসলাম বাংলাদেশ ত্যাগ করার পর স্থানীয়ভাবে পরিচিত জামায়াত-শিবির ক্যাডার টিপু আহমেদ ও মঞ্জু এবং তাদের সহযোগীরা তাকে বাড়িতে না পেয়ে তারা তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে এবং বিভিন্নভাবে হয়রানি করে। এ ব্যাপারে টিপু আহমেদ এর ফোনে কয়েকবার ফোন দিলেও তারা ফোন ধরেননি।

পরিস্থিতির অবনতি হলে ফাইজুল ইসলামের স্ত্রী তার শিশুসন্তানকে নিয়ে সিলেট শহর ছেড়ে তার বাবার বাড়িতে আশ্রয় নেন। শুরুতে সেখানে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তিরা তাদের অবস্থান শনাক্ত করে বলে অভিযোগ রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তরা তাদের কাছে চাঁদা দাবি করে এবং জানিয়ে দেয় যে ফাইজুল ইসলাম দেশে না থাকলে তার পরিবারকেই এর মূল্য দিতে হবে। একপর্যায়ে তারা শিশুসন্তানকে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ জানাতে গেলে প্রয়োজনীয় সহযোগিতা পাননি বলেও অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করলে তিনি জানান, বিষয়টি তাদের গোচরে এসেছে। তদন্ত করে পরে এ বিষয়ে জানানো হবে বলে জানান তিনি।

এই সরাসরি প্রাণনাশের হুমকির পর পরিবারটি বাধ্য হয়ে সেই স্থানও ত্যাগ করে। বর্তমানে তারা এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারছে না এবং বারবার স্থান পরিবর্তন করে আত্মগোপনে জীবনযাপন করছে।
পরিবারের সদস্যরা জানান, বাংলাদেশে তারা কোথাও নিজেদের নিরাপদ মনে করছেন না। যেকোনো সময় আবার খুঁজে পাওয়া ও হামলার আশঙ্কা তাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

মানবাধিকার বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পরিবর্তনের সময় বাংলাদেশে প্রভাবশালী সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের মাধ্যমে এ ধরনের হয়রানি এবং পরিবারের সদস্যদের টার্গেট করার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host