ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
পোস্টে তিনি লেখেন, এটি গণতন্ত্রের বড় জয়; বাংলাদেশের মানুষ কঠিন সময় পার করে ভোটের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে।
পোস্টে তিনি বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়া মসৃণভাবে সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকেও কৃতজ্ঞতা জানান।
মালয়েশিয়া নতুন বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী বলে জানান তিনি।
Leave a Reply