টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারি এই সিদ্ধান্তের পর পাকিস্তান দলের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে রবিবার তৃতীয় টি-টোয়েন্টি শেষে সেই প্রশ্নের মুখে পড়েন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। তিনি জানিয়েছেন, বয়কটের সিদ্ধান্ত তাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্দেশনাই অনুসরণ করবে দল।
ম্যাচের পর সালমান বলেছেন, ‘আমরা বিশ্বকাপে যাচ্ছি। তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আমাদের নয়। সরকার ও পিসিবি চেয়ারম্যান যা নির্দেশনা দেবেন, আমরা ঠিক সেটাই করবো।’
অন্যদিকে, বিষয়টি নিয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তিনি জানান, তাদের একমাত্র লক্ষ্য টুর্নামেন্টে শিরোপা জয়। মার্শের ভাষ্য, ‘আগের উত্তরের মতোই বলছি, আমরা বিশ্বকাপে যাচ্ছি জয়ের লক্ষ্য নিয়ে। সেটাতেই পুরো মনোযোগ রাখছি। অস্ট্রেলিয়া দল হিসেবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে যারা দায়িত্বে আছেন, তাদের ওপর আস্থা আছে।’
Leave a Reply