ঢাকা-২০ (ধামরাই) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ঢাকা-২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব নির্বাচনের এই প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
আসনটিতে মোট ১৪৭টি কেন্দ্রে মো. তমিজ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩টি ভোট।
এ ছাড়া অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আহসান খান পেয়েছেন ৩ হাজার ৭৬টি ভোট, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ মনোনীত মোটরগাড়ি প্রতীকের প্রার্থী মো. আরজু মিয়া পেয়েছেন ১৯৮টি ভোট, খেলাফতে মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. আশরাফ আলী পেয়েছেন ৯ হাজার ৮৩ ভোট এবং এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মদ পেয়েছেন ৪৭৮ ভোট।
অন্যদিকে, গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৫৮ হাজার ৪১২ ভোট এবং ‘না’র পক্ষে ভোট পড়েছে ৫০ হাজার ১১৪ ভোট।
আসনটিতে মোট ১৪৭টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ৯৩৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৭২৩ জন ভোটার। ৬ হাজার ১১৭টি ভোট বাতিল হয়েছে।
আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ৬৩.৫৫।
Leave a Reply