1. faijulmunet@gmail.com : faijulmunet :
  2. cablab98@gmail.com : Abu Taher : Abu Taher
  3. cablab97@gmail.com : Tahmima Akther Iva : Tahmima Akther Iva
       
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘিরে শুধু বিতর্ক আর রাজনীতিই ঘুরপাক খায় না, এখানে নিয়মিত হয়ে আসছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। তারই অংশ হিসেবে ভাষা আন্দোলনের চেতনা নিয়ে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক উৎসব।

ছয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব শেষ হবে ৮ ফেব্রুয়ারি।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসবে এবার ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হবে।

প্রথম দিন (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ দিয়ে শুরু হবে উৎসব। এ সিনেমায় নূর নামের এক প্রবাসী বাংলাদেশির ভূমিকায় রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।

৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনে সকাল ১০টায় দেখা যাবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, দুপুর সাড়ে ১২টায় প্রদর্শিত হবে আলমগীর কবীরের ‘সূর্যকন্যা’, বিকাল ৩টা ৩০ মিনিটে শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রায়হান রাফীর ‘তাণ্ডব’।

৫ ফেব্রুয়ারি তৃতীয় দিনের প্রথম চলচ্চিত্র সালাউদ্দিন পরিচালিত ‘রূপবান’, এটি প্রদর্শিত হবে সকাল ১০টায়। এরপর দুপুর সাড়ে ১২টায় দেখা যাবে সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’। বেলা ৩টা ৩০ মিনিটে পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে মনিরুল হক পরিচালিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

চতুর্থ দিন সকাল ১০টায় প্রদর্শিত হবে হারুনুর রশিদ পরিচালিত ‘মেঘের অনেক রঙ’, দুপুর ১২টা ৩০ মিনিটে দেখা যাবে জনপ্রিয় সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’। বেলা ৩টা ৩০ মিনিটে মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’।

৭ ফেব্রুয়ারি উৎসবের পঞ্চম দিনে প্রদর্শিত হবে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ ও তানিম নূরের ‘উৎসব’।

আয়োজনের শেষ দিন প্রদর্শিত হবে ৩টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দিনের শুরুতে দেখা যাবে বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’, এরপর কাজী হায়াতের ‘ধর’। এদিন সাড়ে তিনটায় প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেগুলো হলে মাহফুজ সরকারের ‘মায়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ ও উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’।

উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে কলকাতার জয়ব্রত দাশের ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © কালেরধারানিউজ২৪
Designed By Barishal Host